Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

অর্থনীতি

২৮ দিনে সাড়ে ২৮ হাজার কোটি টাকার প্রবাসী আয়

By নিজস্ব প্রতিবেদক
October 29, 2025 2 Min Read
0

ঢাকা: চলতি অক্টোবর মাসের ২৮ দিনে দেশে এসেছে প্রায় ২৩৪ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৫৪৮ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে আসছে ৮ কোটি ৩৫ লাখ ডলার বা প্রায় ১০১৯ কোটি টাকার প্রবাসী আয়।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সহকারি মুখপাত্র এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, এ বছরের অক্টোবরের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ২৩৪ কোটি), যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ কোটি ডলার বেশি এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২১২ কোটি ৯০ লাখ ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স ছিল ৯৯২ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২৮ অক্টোবর ২০২৪) রেমিট্যান্স ছিল ৮৬৭ কোটি ২০ লাখ ডলার। অর্থবছর অনুযায়ী রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ওই অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স ছিল- জুলাইয়ে ১৯১ দশমিক ৩৭ কোটি, আগস্টে ২২২ দশমিক ১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০ দশমিক ৪১ কোটি, অক্টোবরে ২৩৯ দশমিক ৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

হারামিয়া ও মাইটভাঙ্গায় রফি উদ্দিন ফয়সালের পক্ষে গণসংযোগ

Next

টানা দ্বিতীয় হারে সিরিজ হারল বাংলাদেশ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme