হারামিয়া ও মাইটভাঙ্গায় রফি উদ্দিন ফয়সালের পক্ষে গণসংযোগ

হারামিয়া ও মাইটভাঙ্গায় রফি উদ্দিন ফয়সালের পক্ষে গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা” বাস্তবায়নে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে সন্দ্বীপে ধারাবাহিক প্রচারণা শুরু হয়েছে। এর অংশ হিসেবে বুধবার (২৯ অক্টোবর) হারামিয়া বেরিবাদ ও মাইটভাঙ্গা এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সন্দ্বীপ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সাল।
এসময় উপস্থিত ছিলেন হারামিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকেরুল মাওলা, হারামিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওসমান ও হেলাল, উপজেলা ছাত্রদলের সদস্য আরিফুল ইসলাম, হারামিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত আফগানীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে সচেতনতা তৈরির প্রচেষ্টা চালানো হয়। জনগণের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হয়।
রফি উদ্দিন ফয়সাল বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। আমরা জনগণের পাশে থেকে সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাচ্ছি।”
দিনব্যাপী এই গণসংযোগে এলাকার জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং অনেকে ধানের শীষের পক্ষে সমর্থন জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *