Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

জাতীয়

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

By নিজস্ব প্রতিবেদক
October 29, 2025 1 Min Read
0

ঘূর্ণিঝড় মোন্থা ভারতের উপকূল অতিক্রম করে দুর্বল হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তারই ধারাবাহিকতায় বেশ কদিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার পরে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি।

প্রথমে গুড়িগুড়ি বৃষ্টি হলেও পরে তা মুষলধারে শুরু হয়। রাজধানীর পল্টন, শান্তিনগর, পান্থপথ, বাংলামোটর, ধানমণ্ডি, কাকরাইল, মালিবাগ, মগবাজার, মতিঝিল, কলাবাগানসহ বেশ কিছু এলাকায় এই বৃষ্টির খবর পাওয়া যায়।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মোন্থা আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবর মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে প্রথমে ঘূর্ণিঝড়; পরবর্তী সময়ে গভীর নিম্নচাপ; তারপর নিম্নচাপে পরিণত হয়ে আজ সন্ধ্যা ৬টায় ছত্তিশগড় এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

একইভাবে বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

সালমান শাহ হত্যা মামলা / সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Next

হারামিয়া ও মাইটভাঙ্গায় রফি উদ্দিন ফয়সালের পক্ষে গণসংযোগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme