Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

সারাদেশ

চট্টগ্রাম-৩ আসন: ফয়সালে আস্থা রাখতে চায় সন্দ্বীপবাসী

By নিজস্ব প্রতিবেদক
October 26, 2025 1 Min Read
0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। দীর্ঘদিন পর বিএনপি এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চায়। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে যে নামটি এখন সবচেয়ে আলোচিত—তিনি সাবেক ছাত্রনেতা রফী উদ্দিন ফয়সাল। সংগঠনের মাঠপর্যায়ে কাজ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে সন্দ্বীপবাসী এবার তাঁর ওপর আস্থা রাখতে চায়।

রফী উদ্দিন ফয়সাল ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে তিনি বিএনপির মূলধারায় নেতৃত্বের জায়গা দখল করেছেন দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে। স্থানীয়দের মতে, ফয়সাল শুধু রাজনীতিক নন, তিনি একজন সমাজসেবক হিসেবেও পরিচিত। উন্নয়নমূলক নানা উদ্যোগে তিনি তরুণদের সম্পৃক্ত করেছেন, যা তাঁকে তরুণ ভোটারদের কাছেও জনপ্রিয় করে তুলেছে।

তৃণমূল নেতারা মনে করেন, রফী উদ্দিন ফয়সালের মতো পরিশ্রমী ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলে বিএনপির মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। সন্দ্বীপবাসী বিশ্বাস করে, ফয়সাল নির্বাচনে অংশ নিলে বিএনপি এই আসনে শক্তভাবে লড়াই করতে পারবে এবং জনসমর্থন ফিরে পাবে।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় পর্যায়েও ফয়সালের নাম গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও পরিষ্কার ভাবমূর্তি তাঁকে অন্য সম্ভাব্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রেখেছে। এখন শুধু দলের সিদ্ধান্তের অপেক্ষা—বিএনপি কি তৃণমূলের এই আস্থার প্রতিফলন ঘটাবে?

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রাম-৩ আসন: তৃণমূল ও কেন্দ্রের পছন্দ সাবেক ছাত্রনেতা রফী উদ্দিন ফয়সাল

Next

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ নিহত ২

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme