Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

সারাদেশ

চট্টগ্রাম-৩ আসন: তৃণমূল ও কেন্দ্রের পছন্দ সাবেক ছাত্রনেতা রফী উদ্দিন ফয়সাল

By নিজস্ব প্রতিবেদক
October 26, 2025 1 Min Read
0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জোর প্রস্তুতি চলছে। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আলোচনায় এখন একটি নামই বেশি উচ্চারিত—সাবেক ছাত্রনেতা রফী উদ্দিন ফয়সাল। সংগঠনের দীর্ঘদিনের কর্মী হিসেবে তাঁর জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় নেতাকর্মীদের মাঝে তিনি এখন শীর্ষ পছন্দ হিসেবে বিবেচিত।

ফয়সাল ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিএনপির রাজনীতিতেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পরিশ্রম, ত্যাগ ও নেতৃত্বগুণের মাধ্যমে। স্থানীয় নেতারা বলছেন, ফয়সালই এমন একজন তরুণ প্রার্থী, যিনি তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে কাজ করেন এবং ভোটারদের আস্থা অর্জন করেছেন। তাঁর প্রার্থিতা নিশ্চিত হলে বিএনপির মাঠে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে মনে করেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় পর্যায়েও ফয়সালের কর্মকৌশল, সাংগঠনিক অভিজ্ঞতা ও তরুণদের সম্পৃক্ত করার পরিকল্পনা প্রশংসিত হয়েছে। এজন্য বিএনপির নীতিনির্ধারকদের মধ্যেও তাঁর নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি পুনরুদ্ধারে বিএনপি এবার তরুণ ও জনপ্রিয় মুখকে প্রাধান্য দিতে চায়। স্থানীয় বিশ্লেষকরা মনে করেন, রফী উদ্দিন ফয়সালের মতো গতিশীল প্রার্থী মাঠে থাকলে ভোটযুদ্ধে নতুন ভারসাম্য তৈরি হতে পারে।

রাজনৈতিক অঙ্গনে এখন আলোচ্য বিষয়—চট্টগ্রাম-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপত্রে ফয়সালের নাম এবার দলের সিদ্ধান্তও তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

গাজায় নতুন হুমকি অবিস্ফোরিত বোমা

Next

চট্টগ্রাম-৩ আসন: ফয়সালে আস্থা রাখতে চায় সন্দ্বীপবাসী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme