Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

সারাদেশ

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ নিহত ২

By নিজস্ব প্রতিবেদক
October 26, 2025 1 Min Read
0

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকালে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শনিবার রাতে নোয়াখালী-কুমিল্লা হাইওয়ে আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের বাইল্লা বাড়ির মো. রফিকের ছেলে মোটরসাইকেল চালক মো. মামুন (৩০) ও বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের দেওড়ি বাড়ির মৃত সীতারাম সাহার ছেলে পথচারী শমসের সাহা (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামেন শমসের সাহা। ওই সময় তিনি হেটে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। এ সময় চৌমুহনী চৌরাস্তা থেকে সোনাইমুড়ীগামী একটি মোটরসাইকেল নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা এলাকায় তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মামুন ও পথচারী শমসের গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রাম-৩ আসন: ফয়সালে আস্থা রাখতে চায় সন্দ্বীপবাসী

Next

বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme