বিলকিস জাহান শিরীনকে সুসংবাদ দিল বিএনপি
দলীয় সিদ্ধান্তে প্রায় দেড় বছর স্থগিত থাকার পর আবারও সাংগঠনিক দায়িত্বে ফিরলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন।
শনিবার (২২ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের ১১ আগস্ট তার ওপর আরোপিত দলীয় সব পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে শিরীন আবারও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।