Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

সারাদেশ

নিজ হাতে রাস্তা মেরামত করলেন রফী উদ্দিন ফয়সাল

By নিজস্ব প্রতিবেদক
November 22, 2025 1 Min Read
0

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সাল সম্প্রতি নিজ হাতে মাটি কেটে একটি কাঁচা রাস্তা সংস্কারে অংশ নেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে রাস্তা সংস্কারের ওই উদ্যোগ এলাকায় দারুণ সাড়া ফেলেছে। স্থানীয়দের ভাষায়, নেতৃত্ব শুধু নির্দেশ দেওয়ার বিষয় নয়-এটি অনুপ্রেরণার জায়গা। আর সেটিই দেখিয়েছেন রফী উদ্দিন ফয়সাল। তাঁর মধ্যে রয়েছে নেতৃত্বের দৃঢ়তা, যোগাযোগ দক্ষতা, সংগঠন পরিচালনার ক্ষমতা, নৈতিকতা ও ভবিষ্যৎ-দর্শী মানসিকতা। কখন কঠোর হতে হয় আর কখন মানুষের পাশে দাঁড়াতে হয়-তা তিনি ভালোই জানেন। অন্যায়ের মুখে তিনি আপসহীন; আবার মানুষের কষ্টে কোমল। সংগঠনকে দেখেন পরিবার হিসেবে এবং সন্দ্বীপবাসীর খেদমতকে নিজের দায়িত্ব মনে করেন। দীর্ঘদিন ধরে সন্দ্বীপের উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখছেন তিনি। মানুষের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মাঠে নেমে কাজ করছেন-নিজ হাতে রাস্তা সংস্কার তারই প্রতীকী বহিঃপ্রকাশ। স্থানীয় তরুণেরা বলছেন, “জনতার নেতা তখনই সত্যিকারের নেতা হন, যখন তিনি জনতার কাতারে দাঁড়াতে পারেন।” ২২ নভেম্বর ২০২৫ তারিখে সম্পন্ন হওয়া রাস্তা সংস্কারের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক আবেগ সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে উন্নয়ন ও সেবামূলক কাজে এমন সরাসরি অংশগ্রহণ জননেতৃত্বের নতুন উদাহরণ তৈরি করবে।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

মহাখালীতে বাসে আগুন

Next

বিলকিস জাহান শিরীনকে সুসংবাদ দিল বিএনপি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme