Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

রাজনীতি

আগামীকালের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন: তাহের

By নিজস্ব প্রতিবেদক
October 30, 2025 2 Min Read
0

অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

রাজধানীর মগবাজারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বিএনপি বলছে, কোনোভাবেই গণভোট মানবে না। তাই অন্তর্বর্তী সরকারকে অনতিবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। আর সময়ক্ষেপণ না করে আজই ঘোষণা করুন। রাতের বেলায়ও অনেক আদেশ জারি করা যায়।’

মোহাম্মদ তাহের বলেন, আদেশ জারি না করলে আপনার (অন্তর্বর্তী সরকার) ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে। যদি আস্থা হারিয়ে ফেলে তাহলে জাতীয় নির্বাচন করাটা প্রশ্নবিদ্ধ হবে। এই নায়েবে আমির আরও বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের ওপর জাতীয় ঐকমত্য কমিশন যে আদেশ জারির সুপারিশ করেছে তা আজ রাত অথবা আগামীকালের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।

মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে হওয়া সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান গণভোট না হলে জামায়াতের পরবর্তী কর্মসূচি কী হবে? জবাবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা আন্দোলনের মধ্যেই আছি। আজ রাতের মধ্যেই দেখি করবে কি না। কালও সময় আছে। বাকিটা কাল দেখা যাবে।

জামায়াতের এই নেতার অভিযোগ, গণভোটকে গলা টিপে হত্যা করতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চায়। তাদের আচরণ হচ্ছে, তারা যেখানে লাভবান হবে সেই হিসাব করে সংস্কার চায়।

আব্দুল্লাহ তাহের বলেন, সময়ক্ষেপণ করতে করতে একটা সময় যদি বলা হয় গণভোটের সময় নেই, তাহলে এটা হবে প্রতারণা। প্রতিটি দিন ও ঘন্টা এখন গুরুত্বপূর্ণ।

জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হতে পারে না উল্লেখ করে জামায়াতের এই নায়েবে আমির বলেন, ঐকমত্য কমিশন প্রতিটি বিষয়ে সবাইকে একমত করতে চেয়েছিল। ৬০ শতাংশ বিষয়ে সবাই একমত হয়েছে। সব দলের ঐক্যের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। আমরা বারবার বলে আসছি, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। যে সংস্কার প্রস্তাব দিয়েছে, সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। গণভোটও আমরা জাতীয় নির্বাচনের আগে চাই। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন চাই। এবং এ ব্যাপারে নিশ্চয়তাও চাই।

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এটিএম মাছুম এবং কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম শাখার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

ফরিদপুরে বিএনপির কমিটিতে আ.লীগ নেতারা

Next

নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme