Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

রাজনীতি

ফরিদপুরে বিএনপির কমিটিতে আ.লীগ নেতারা

By নিজস্ব প্রতিবেদক
October 30, 2025 2 Min Read
0

ফরিদপুরের আলফাডাঙ্গায় নবগঠিত বিএনপির পৌর ও উপজেলা কমিটিতে আওয়ামী লীগের একাধিক নেতা স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ এখনো আওয়ামী লীগের দলীয় পদে দায়িত্বে আছেন বলেও জানা গেছে।

এছাড়া কমিটিতে সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালকও রয়েছেন বলে জানা গেছে। কমিটিকে সাধুবাদ জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা, অন্য একটি অংশ ক্ষোভ জানিয়েছে।

স্থানীয় ও পদবঞ্চিতরা জানান, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান (আসাদ মাস্টার) বর্তমানে আওয়ামী লীগের পদে আছেন, তাকে বিএনপির নতুন কমিটিতে ১১ নাম্বার সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে। তিনি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

একইভাবে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান (মাসুদ মাস্টার) পেয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ। কমিটির তালিকায় ৪ নাম্বারে রয়েছে তার নাম।

উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল ওহাব পান্নুকে রাখা হয়েছে উপজেলা বিএনপির কমিটিতে ৫ নাম্বার সহ-সভাপতি পদে।

এছাড়া বিএনপির কমিটিতে ২০ নাম্বারে সহ-সাধারণ সম্পাদক হিসেবে আছেন মনিরুজ্জামান মনির। যিনি গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমানের হয়ে নৌকার পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন।

এদিকে অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার, ছাত্র-জনতা হত্যার একাধিক অভিযোগে বর্তমানে কারাগারে থাকা সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক নুরুল ইসলাম লিটন। যিনি অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং এলাকায় আছাদুজ্জামান মিয়ার সম্পদের দেখভাল করতেন। তাকেও (নুরুল ইসলাম লিটন) বিএনপির কমিটিতে ৯৮ নাম্বার সদস্য করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা তিন মামলার আসামি লিটনের ছোট ভাই ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহানও বর্তমানে কারাগারে রয়েছেন।

আলফাডাঙ্গা সদর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মো. জাকার মেম্বারকেও বিএনপির কমিটিতে সহ-সমবায় বিষয়ক সম্পাদক করা হয়েছে। উপজেলা বিএনপির তালিকায় ৭১ নাম্বারে রয়েছে তার নাম।

গোপালপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ওহিদ শিকদারকে (মেম্বার) দেওয়া হয়েছে সহ-সাংগঠনিক সম্পাদকের পদ। উপজেলা বিএনপির কমিটিতে ২৩ নাম্বারে রয়েছে তার নাম।

আলফাডাঙ্গা পৌর বিএনপির ১০১ সদস্যের কমিটিতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান কদরকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এই কমিটিতে আরও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম রয়েছে বলে জানা গেছে।

গত ২৩ অক্টোবর ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা ও সদস্য সচিব একে কিবরিয়া স্বপন এই দুই কমিটির অনুমোদন দেন।

এ ঘটনাকে ঘিরে আলফাডাঙ্গা উপজেলা বিএনপিজুড়ে চলছে নানা প্রতিক্রিয়া। দলের দীর্ঘদিনের কর্মীরা বলছেন ‘যারা সারা জীবন আওয়ামী লীগ ও নৌকা প্রতীক নিয়ে ভোট করেছে, তারা আজ বিএনপি নেতা। অথচ যারা বিগত দিনে ত্যাগ ও নির্যাতন সহ্য করেছে, তাদের কমিটিতে কোনো জায়গা হয়নি।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদের কেউ যদি আওয়ামী লীগে পদ-পদবিতে থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

ফ্যাসিবাদ বিরোধীদের অনৈক্য প্রকাশ্যে, পরিণতি কী?

Next

আগামীকালের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করুন: তাহের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme