Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

ধর্ম

কবরের চারপাশে কি ফুলগাছ লাগানো যাবে?

By নিজস্ব প্রতিবেদক
October 11, 2025 1 Min Read
0

প্রশ্ন: কবরের চারপাশে কি ফুলগাছ লাগানো যাবে?

উত্তর: কবরের চতুর্দিকে ফুল গাছ লাগানো মৌলিকভাবে নিষেধ নয়। তবে যদি এর দ্বারা উদ্দেশ্য হয় মৃতব্যক্তির প্রতি আলাদা সম্মান প্রদর্শন; তাহলে তখন শিরকের সাদৃশ্য হওয়ার কারণে নিষেধ।

উল্লেখ্য, কবরে ফুল দেওয়া বেদআত। যেমন, ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা (আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতওয়াসমগ্র)-তে এসেছে,

وضع الزهور على قبور الشهداء أو قبور غيرهم- من البدع التي أحدثها بعض المسلمين في الدول التي اشتدت صلتها بالدول الكافرة، استحسانا لما لدى الكفار من صنيعهم مع موتاهم، وهذا ممنوع شرعا لما فيه من التشبه بالكفار،

শহীদদের কবরে কিংবা অন্যদের কবরে ফুল দেওয়া এমন এক বেদআত যা আবিস্কার করেছে এমন কিছু মুসলিম রাষ্ট্র যেগুলোর বন্ধন অমুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে দৃঢ়। কাফেররা তাদের মৃতদের সঙ্গে যা করে এরাও তাদের অনুকরণে তা করে। এটি শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। কেননা, এতে কাফেরদের সাদৃশ্যতা গ্রহণ বিদ্যমান। (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা, ফতওয়া নং ৪০২৩)

কবরস্থানের গাছের ফুল-ফলের ব্যাপারে আমাদের দেশের অনেক অঞ্চলে কিছু কুসংস্কার/ ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে মনে করেন কবরস্থানের গাছের ফুল-ফল ব্যবহার করলে বা খেলে কোনো অঘটন ঘটতে পারে বা তার শারীরিক-মানসিক ক্ষতি হতে পারে ইত্যাদি।

ইসলামের দৃষ্টিতে এ সব ধারণার কোনো ভিত্তি নেই। কবরস্থানের গাছের ফুল ও ফল অন্য সব জায়গার গাছের ফুল-ফলের মতোই ব্যবহার করা যাবে, খাওয়া যাবে। তাতে ক্ষতি হওয়ার কোনো কারণ নেই।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা, পরিষ্কার করছেন মসজিদ

Next

কিছু সংখ্যক মানুষ একাত্তরের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme