Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

আন্তজার্তিকধর্ম

ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা, পরিষ্কার করছেন মসজিদ

By নিজস্ব প্রতিবেদক
October 11, 2025 1 Min Read
0

দুই বছরের বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হয়েছে গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরের ‘মসজিদে শুহাদা’। ইসরায়েলি আগ্রাসনের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকা এই মসজিদ ঘিরে আবারও প্রাণ ফিরে পাচ্ছে স্থানীয়দের ধর্মীয় ও সামাজিক জীবন।

ইসরায়েলি হামলায় দুই বছর ধরে বন্ধ ছিল শুহাদা মসজিদ। এখন স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে মসজিদ পরিষ্কার ও সংস্কারের কাজ শুরু করেছেন। মসজিদটিকে নামাজের উপযোগী কর তুলতে তারা মসজিদের দরজা, জানালা ঠিক করছেন, ধুলাবালি পরিষ্কার করছেন।

মসজিদটি পুনর্গঠনের মাধ্যমে গাজার মানুষ অদম্য মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যুদ্ধের ধ্বংসযজ্ঞের মাঝেও তারা প্রমাণ করছেন, ইবাদত ও ঐক্যের স্থানগুলোকে পুনরুজ্জীবিত করার শক্তি তাদের মধ্যে আছে।

শুহাদা মসজিদ গাজার নুসাইরাত শিবিরের সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্রের অংশ। গাজার মানুষজন এখানে নামাজের জন্য একত্রিত হন, পরস্পরের খোঁজ নেন, দোয়া ও কোরআন তেলাওয়াতের আসর বসে এখানে।

দীর্ঘ দুই বছরের যুদ্ধে মসজিদটি বন্ধ থাকায় নুসাইরাত শিবিরের মানুষ নামাজ ও আধ্যাত্মিক আশ্রয়ের স্থানও হারিয়েছিল। এখন পুনরায় মসজিদ খোলার প্রস্তুতিতে তারা ফিরছে সেই পরিচিত আবহে, ফিরছে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের উষ্ণতায়।

স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মসজিদ পরিষ্কার ও পুনর্গঠনে কাজ করছেন। কোনো সরকারি সহায়তা ছাড়াই তারা নিজেরা মিলেই গড়ে তুলছেন যুদ্ধবিধ্বস্ত এই মসজিদ।

এই উদ্যোগ্যের মাধ্যমে মসজিদের পাশাপাশি পুরো সমাজের পুনর্জাগরণের সূচনা হয়ে উঠবে বলে আশা করেন গাজার মানুষ।

সূত্র : আল জাজিরা, আখবারুল কুদস

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

নতুন ভাইরাসে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, প্রতিরোধে যা করবেন

Next

কবরের চারপাশে কি ফুলগাছ লাগানো যাবে?

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme