Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

জাতীয়

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই যানবাহনের চাপ

By নিজস্ব প্রতিবেদক
May 27, 2026 1 Min Read
0

আগামীকাল বুধবার সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানীর অধিকাংশ বাসিন্দাই গ্রামে ফিরে যাচ্ছেন, এতে নগরী অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ঢাকার ব্যস্ত সড়কগুলোতে এখন আর আগের মতো যানজট নেই।

বুধবার (২৭ মে) রাজধানীর বিজয়সরণি, ফার্মগেট, বাংলামোটর ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় যানবাহন বেশ কম দেখা গেছে। বছরের অন্য সময় যেসব এলাকায় দীর্ঘ যানজট থাকে, সেখানে এখন স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়ি। অনেক সড়কই ছিল প্রায় ফাঁকা।

ঈদের কেনাকাটা অনেকটাই শেষ। পাশাপাশি কোরবানির পশু কেনাবেচাও শেষ পর্যায়ে। এ কারণে রাজধানীর বিভিন্ন মার্কেট ও সড়কে মানুষের চাপও কমে এসেছে। ব্যক্তিগত গাড়ি, বাস ও সিএনজির সংখ্যাও ছিল তুলনামূলক কম।

তবে রাজধানীর পশুর হাট ও দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে এখনো কিছুটা ভিড় রয়েছে। শেষ মুহূর্তের ঈদযাত্রা ও পশু কেনাবেচার কারণে এসব এলাকায় ব্যস্ততা দেখা যাচ্ছে।

নগরবাসীর অনেকে বলছেন, বছরের এই সময়টাতে ঢাকার একেবারে ভিন্ন রূপ দেখা যায়। যানজট কম থাকায় দ্রুত এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া যাচ্ছে, যা রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তিও এনে দিয়েছে।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

আগে ছিল পুলিশ লীগ, এখন পুলিশ দল: নাসীরুদ্দীন পাটওয়ারী

Next

সরকারের কারণে নয়, জ্বালানি সঙ্কট মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে: রিজভী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme