Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

জাতীয়

ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’: গ্রেফতারের পরদিনই অন্তুর জামিন

By নিজস্ব প্রতিবেদক
April 2, 2026 1 Min Read
0

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে জাহিদ অন্তুর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। জামিনের বিরোধীতা করেন বাদীপক্ষে অ্যাডভোকেট জসীম উদ্দিন।

প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় আগামি ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন দিয়েছেন।

এদিন মামলার বাদীও আদালতে হাজির হয়ে জামিনের বিরোধীতা করেন বলে জানান তাহমিনা আক্তার।

যৌন নিপীড়নের অভিযোগ ওই ছাত্রী মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মামলা করেন। মামলার পর বুধবার সকালে গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করে বৃহস্পতিবার শুনানি করবেন বলে আদালতকে জানান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে আজ বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেছিলেন।

মামলার অভিযোগে জানা যায়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই সম্পর্ক ভেঙে গেলে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে ওই ছাত্রী মামলায় উল্লেখ করেন।

মামলায় বলা হয়েছে, জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যায় তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি জাহিদের গুলশানের বাসায় যান। সেখানে জাহিদ তাকে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন আসামি।

পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ: গায়ক নোবেল কারাগারে

Next

কানের পর্দা উঠছে যে ছবি দিয়ে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme