Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

জাতীয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: কোনো জোটেই নেই রুমিন

By নিজস্ব প্রতিবেদক
March 30, 2026 1 Min Read
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার ৩০ মার্চ নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত আসনের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দল বা জোটের অবস্থান পরিষ্কার করতে সংসদ সদস্যদের চিঠি দেওয়া হয়েছিল। এর জবাবে রুমিন ফারহানা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তিনি কোনো নির্দিষ্ট জোটে অংশ নেবেন না। তার এই সিদ্ধান্তের ফলে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে তিনি কেবল একজন সাধারণ ভোটার হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং কোনো দলের পক্ষে প্রার্থী দেয়ার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকবেন না।
ইসি কর্মকর্তারা উল্লেখ করেছেন, সংবিধানের নির্দেশনা মেনে সাধারণ নির্বাচনের গেজেট হওয়ার ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ সম্পন্ন করতে হয়। সেই লক্ষ্যেই বর্তমান কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গুছিয়ে আনছে। ২০০৪ সালের জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, সংসদে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের আনুপাতিক হারেই এই সংরক্ষিত আসনগুলো বণ্টন করা হয়ে থাকে। ফলে যে দল বা জোটের সংসদীয় শক্তি যত বেশি, তারা সেই অনুপাতে অধিক সংখ্যক সংরক্ষিত আসন লাভের সুযোগ পায়।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

ইলিয়াস আলী কোথায়, সংসদে জানতে চাইলেন স্ত্রী লুনা

Next

সারাদেশে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme