Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

রাজনীতি

সংকটে মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের

By নিজস্ব প্রতিবেদক
March 29, 2026 1 Min Read
0

যেকোনোও সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগত নেতাকর্মীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, “আমাকে অফিসে আসতে সব সময়ই হবে। তবে রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা যাবে না। মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। তাই যেকোনও সংকটে তাদের পাশে দাঁড়াতে হবে।” তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ারও আহ্বান জানান।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় নয়াপল্টনে পৌঁছান তারেক রহমান। তিনি বলেন, সাংগঠনিক কাজের জন্য তার অফিসে আসা প্রয়োজন, তবে সড়ক বন্ধ করা যাবে না। এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শও দেন। বক্তব্যের শুরুতেই একটি আটকে পড়া অ্যাম্বুলেন্স দ্রুত বের করার তাগিদ দেন তিনি।

তার আগমনের খবরে দুপুর থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মীর ঢল নামে। জনসমাগম কাকরাইল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হয়।

কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রায় পৌনে দুই ঘণ্টা নেতারা মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক অ্যাডভোকেট আব্দুস সালাম ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রমুখ।

এর আগে, দুই দশক পর দেশে ফেরার পর সর্বশেষ ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

ইরানে ড্রোনপাঠাচ্ছে রাশিয়া

Next

ইলিয়াস আলী কোথায়, সংসদে জানতে চাইলেন স্ত্রী লুনা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme