Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

বিনোদন

যা শুনেছেন ঠিকই শুনেছেন: বিচ্ছেদ প্রসঙ্গে মৌসুমী হামিদ

By নিজস্ব প্রতিবেদক
March 26, 2026 1 Min Read
0

অভিনেত্রী মৌসুমী হামিদ এবং নাট্যকার আবু সাইয়িদ রানার সংসার ভাঙার গুঞ্জন চলছিল। বাতাসে ভাসছে, গত নভেম্বর থেকেই তারা নিজেদের ছাদ বদল করেছেন।

এমন খবরের সত্যতা স্বীকার করেছেন মৌসুমী নিজেই। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলার আগ্রহ দেখাননি।

এ বিষয়ে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, ‘যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’

জানা গেছে, রানাকে বিচ্ছেদপত্র মৌসুমী পাঠিয়েছেন।

মৌসুমী ও রানা ভালোবেসে ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বেশ ঘটা করে বিয়ে করেছিলেন।

বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ তখন বলেছিলেন, ‘প্রায় আড়াই বছর ধরে আমাদের সম্পর্ক। তো একপর্যায়ে দুজনেরই মনে হয়েছে সম্পর্কটাকে পূর্ণতা দেওয়া যায়। এরপর পরিবারকে জানাই, তারাও সম্মতি দেয়। সেই মোতাবেক আনুষ্ঠানিকতা হচ্ছে।’

বলা দরকার, এক যুগ আগে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন মৌসুমী হামিদ। এরপর বিভিন্ন নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সু-অভিনেত্রী হিসেবে।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

ইরান-মার্কিন আলোচনা কি যুদ্ধ থামাবে?

Next

সংসার জীবনে শুটিং, বিচ্ছেদের ৯ বছর পর সম্প্রচারে!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme