Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

খেলা

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

By নিজস্ব প্রতিবেদক
December 20, 2025 1 Min Read
0

গতকাল শুক্রবার বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করেছে দিল্লি। শক্তিশালী সেই দলের অধিনায়ক করা হয়েছে ঋষভ পান্থকে।একই দলের হয়ে খেলবেন বিরাট কোহলিও। তাকেও স্কোয়াডে রাখা হয়েছে। আপাতত প্রথম দু’টি ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে।

দিল্লি ক্রিকেট সংস্থার বিবৃতি অনুযায়ী, ইশান্ত শর্মা এবং নবদীপ সাইনিও এই দলের হয়ে খেলবেন। হার্ষিত রানা যদি সুযোগ পান তাহলে তিনিও খেলবেন। ভারতের টি-টোয়েন্টি দলের স্কোয়াডে থাকায় শুক্রবার পর্যন্ত ব্যাস্ত ছিলেন তিনি। সিরিজ শেষে তিনি দিল্লি দলে যোগ দেন কি না, সেটাই দেখার বিষয়।

২৪ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত গ্রুপের সাতটি ম্যাচ খেলবে দিল্লি। পান্ত এবং কোহলিকে বাকি ম্যাচগুলোতেও পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু ১১ জানুয়ারি। তার আগে প্রস্তুতির সময় দিতে হবে এই দুইজনকে।

প্রথম দুই ম্যাচে দিল্লি খেলবে অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটের বিরুদ্ধে। দুটি ম্যাচই হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, যা আইপিএলে কোহলির ঘরের মাঠ।

দিল্লির এই দলে আয়ুষ বাদোনিকে সহ-অধিনায়ক করা হয়েছে। সম্প্রতি আইপিএলের নিলামে ৩ কোটি টাকায় কেকেআর কিনেছে তেজস্বী সিংকে। তাকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া যশ ধুল, প্রিয়াংশ আর্য, অর্পিত রানা, নীতীশ রানা, সার্থক রঞ্জন, দিবিজ মেহরার মতো নিয়মিত খেলা ক্রিকেটারেরাও সুযোগ পেয়েছেন। বোলিং বিভাগে রয়েছেন সিমারজিৎ সিং এবং প্রিন্স যাদব। হৃতিক শোকিন, হর্ষ ত্যাগী এবং বৈভব কান্ডপাল রয়েছেন স্পিনার হিসাবে।

 

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

যে মাদ্রাসায় বেড়ে উঠেছিলেন ওসমান হাদি

Next

বিপিএল নিয়ে কি শঙ্কা আছে? যা বলছে বিসিবি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme