Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

রাজনীতি

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, কাল সারাদেশে দোয়া

By নিজস্ব প্রতিবেদক
November 27, 2025 1 Min Read
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশি বিদেশি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছে।

এদিকে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আগামীকাল বাদ জুমা মসজিদে মসজিদে তার জন্য দোয়া করা হবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আজ দুপুর ১ টায় আমি এভার কেয়ার হাসপাতালে এসেছিলাম। তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছি। উনাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপারসনের চিকিৎসা হচ্ছে।

এদিকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আগামীকাল জুম্মার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মোনাজাতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।

খালেদা জিয়াকে গত রোববার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রী গত কয়েক মাস ধরে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন। রোববার একইসঙ্গে তার বেশ কয়েকটি জটিলতা দেখা দেয়। তিনি বলেন, ওনার (খালেদা জিয়া) বুকে সংক্রমণ হয়েছে। হার্টের সমস্যা আগে থেকেই ছিল।

তিনি জানান, খালেদা জিয়ার হার্টে স্থায়ীভাবে পেসমেকার আছে এবং এর আগে স্ট্যান্টিং করা হয়েছিল। তিনি মাইট্রাল স্টেনোসিসে ভুগছেন।

একইসঙ্গে সংক্রমণ হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়ায় খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

বিয়েতে মাইক বাজানোয় কনের বাবা-মাকে বেত্রাঘাত!

Next

হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা পান্নার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme