সন্দ্বীপে রফি উদ্দিন ফয়সালের গণসংযোগ ও লিফলেট বিতরণ
সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়ন প্রত্যাশী রফি উদ্দিন ফয়সালের নেতৃত্বে বৃহস্পতিবার বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে যান স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগকালে রফি উদ্দিন ফয়সাল বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের বিভিন্ন দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। তিনি জনগণের মতামত শোনেন এবং পরিবর্তনের রাজনীতিতে তাদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আভিদ ফারুক, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিক রনি, মুছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াজেদ অনিক, সদস্য আরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।