Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

সারাদেশ

কাঁদলেন ডিসি সারওয়ার

By নিজস্ব প্রতিবেদক
November 6, 2025 1 Min Read
0

পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আপনারা আমাকে ভালো বলবেন জেলা প্রশাসন একটা কাজ করেছে। কিয়ামতের ময়দানে আমাকে যেসব প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে না। সেদিন যেসব প্রশ্ন করা হবে সেসব প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেজন্যই আজকের আয়োজন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন হলরুমে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের এ আয়োজন কিয়ামতের কঠিন দিনে যেন নাজাতের অসিলা হয় সেই কামনা করছি। এ ট্রাস্ট যাদের জন্য আয়োজন করা হয়েছে সেটা কিছুটা হলেও যেন তাদের উপকারে আসে তাহলে আজকের এ আয়োজন স্বার্থক হবে। সেদিন সেই কঠিন প্রশ্ন থেকে হয়তো কিছুটা হলেও রেহাই পাব।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের তহবিলে ২০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক

Next

দীর্ঘ বিরতি শেষে আবারও নাটকে হানিয়া আমির

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme