Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

সারাদেশ

সন্দ্বীপে ফয়সালকে এমপি প্রার্থী করার দাবিতে নারীদের সমাবেশ

By নিজস্ব প্রতিবেদক
November 6, 2025 2 Min Read
0

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। অন্যদিকে এই আসনের মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা রফী উদ্দিন ফয়সালকে এমপি হিসেবে দেখতে চান সেখানকার বেশিরভাগ মানুষ। বিশেষ করে নারী সমাজ।
ফয়সালকে দলের একক প্রার্থী করার দাবিতে বৃহস্পতিবার বিকালে উপজেলার হারামিয়া’য় নারীদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে হাজারো নারী ভোটারা অংশ নেন। তারা রফী উদ্দিন ফয়সালকে বিএনপি একক প্রার্থী ঘোষণা করতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আহ্বান জানান।
এরআগে সমাবেশে অংশ নিতে দুপুর থেকেই বিভিন্ন গ্রাম থেকে হারামিয়া ৮ নং ওয়ার্ডে হাজারো নারী ঢল নামে। আয়োজকরা জানান, সন্দ্বীপের নারীরা সাধারণত ঘরের বাইরে বড় কোনো অনুষ্ঠানে অংশ নেননি। কিন্তু ফয়সালকে এমপি হিসেবে দেখার আকাঙ্ক্ষায় তারা আজ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দেন।
নারী বক্তারা বলেন, চট্টগ্রামের অনেক আসনে বিএনপি ইতোমধ্যে মনোনয়ন দিয়েছে, কিন্তু চট্টগ্রাম-৩ আসন সন্দ্বীপে এখনো মনোনয়ন ঘোষণা হয়নি। আমরা চাই, ফয়সাল ভাইকে এই আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক। তিনি দীর্ঘদিন ধরেই সন্দ্বীপের প্রতিটি অলি-গলিতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যহত রেখেছেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নানা নির্যাতন সহ্য করেও এলাকার মানুষের জন্য কাজ করেছেন। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। গোপনে গরীব অসহায় মানুষদেরেকে সাহায্য করেছেন। তার মতো মানুষই চট্টগ্রাম-৩ আসন সন্দ্বীপে প্রয়োজন।
আমরা এমন মানুষকে চাই যিনি সব সময় পাশে দাঁড়াবেন।
সাবিত্রী আক্তার নামে এক নারী বলেন, আমরা চাই একজন মানুষকে আমাদের প্রতিনিধিত্ব করতে, যিনি আমাদের পাশে থাকেন, আমাদের কথা শোনেন। ফয়সাল ভাই দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের প্রতিটি সমস্যায় সাহায্য করেছেন। তিনি যে সবসময় জনগণের জন্য কাজ করেন, সেটা আমরা নিজের চোখে দেখেছি। তাই আমাদের একমাত্র পছন্দ ফয়সাল ভাই।
রীনা খাতুন নামের এক গৃহিনী বলেন, সন্দ্বীপের নারীরা সাধারণত বড় সমাবেশে অংশ নিতে আসেন না, কিন্তু আজ আমরা স্বতঃস্ফূর্তভাবে এসেছি। কারণ আমরা জানি, ফয়সাল ভাই আমাদের জন্য সত্যিই কাজ করেন। যে প্রার্থী শুধুমাত্র প্রতিশ্রুতি দেয় না, বরং কঠিন সময়েও জনগণের পাশে থাকে, আমরা এমন প্রার্থী চাই।
মারজানা বেগম বলেন, আমরা চাই একজন এমপি যিনি আমাদের গ্রামের প্রতিটি কোণে কাজ করবেন, শুধু ক্ষমতায় বসে পরিকল্পনা করবেন না। ফয়সাল ভাই সবসময় গরীব ও অসহায়দের সাহায্য করেছেন। এই ধরনের নেতাকেই আমরা চট্টগ্রাম-৩ আসনের জন্য প্রার্থী দেখতে চাই।
৬০ বছর বয়স্ক এক বৃদ্ধা বলেন, চট্টগ্রামের অন্য আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু সন্দ্বীপে এখনো হয়নি। আমরা চাই, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সিদ্ধান্ত নিন। ফয়সাল ভাইই সেই নেতা যিনি মানুষের জন্য সত্যিই কাজ করেন এবং আমাদের পাশে থাকেন।

নারী সমাবেশে রফী উদ্দিন ফয়সাল বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের ওপর আমি অটল। আশা করি জনগণের চাওয়া ও প্রত্যাশা ভারপ্রাপ্ত চেয়ারম্যান পূরণ করবেন। আমি জনগণের জন্য কাজ করছি। সারাজীবন কাজ করে যাবো। জনগণের পাশে আছি, থাকবো।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন

Next

চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme