Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

জাতীয়

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা

By নিজস্ব প্রতিবেদক
October 31, 2025 1 Min Read
0

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের ১৫ মাসে আমার যথেষ্ট সাফল্য আছে। আর যেগুলো আমি করতে পারি নাই সেগুলো আমার ব্যর্থতা। এটা আমার করার কিছু ছিল না। কারণ ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না। তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি। একটা ট্রান্সপারেন্ট গভর্মেন্ট প্রশাসন স্থাপন করতে সক্ষম হয়েছি।

শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জালাসী এলাকায় পঞ্চগড় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসা মাঠে পঞ্চগড় জেলার সব তৌহিদী জনতার উদ্যোগে আজিমুশানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সরকারের ১৫ মাসে আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি। মডেল মসজিদগুলো নির্মাণে যেখানে দুর্নীতি হয়েছে- এগুলোর জন্য আমরা পাওয়ার ফুল কমিটি গঠন করেছি। উনারা আমাদের অতিসত্বর রিপোর্ট দেবেন। ইসলামিক ফাউন্ডেশনের বেশ কিছু অনিয়ম ছিল। আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম। গতকাল ওই রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, হজের টাকা ফেরত দিয়েছি ৩৬ কোটি। যেগুলো এজেন্সির টাকা সৌদি আরবে ছিল। আমি চেষ্টা করেছি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে।

তার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

অনুষ্ঠানে সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে- জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হাই ক্বারি মুহাম্মদ আব্দুল্ল্যাহ, সৈয়দ সুলতান মাহমুদ ও হাফেজ মীর মুর্শেদ তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

জকসুতে প্রার্থী হচ্ছেন সেই খাদিজা

Next

সালমানের সঙ্গে কি প্রেম ছিল, যা বললেন শাবনূর

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme