ফের সোনার ভরি ছাড়াল ২ লাখ, এবার বাড়ল ৮৯০০ টাকা

ফের সোনার ভরি ছাড়াল ২ লাখ, এবার বাড়ল ৮৯০০ টাকা

ফের অস্থির সোনার বাজার। টানা চারবারে মূল্যবান এই ধাতুটির দাম ২৩ হাজার ৫৭৩ টাকা কমার পর একদিনের ব্যবধানে ফের ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বেড়েছে। এতে একদিনের ব্যবধানে সোনার ভরি ফের দুই লাখ টাকা ছাড়াল। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। তবে এদিন রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর সোনার ভরি ইতিহাসে প্রথম দুই লাখ টাকা ছাড়ায়। পরে অবশ্য গতকালই (২৮ অক্টোবর) সোনার দাম দুই লাখ টাকার নিচে নেমেছিল।

বুধবার (২৯ অক্টোবর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৩০ অক্টোবর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।

তবে এদিন রুপার দাম কমানোরও ঘোষণা দেয়নি বাজুস। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২৮ অক্টোবর সোনা ও রুপার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে রুপার দাম এ দিন অপরিবর্তিত ছিল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *