Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

সারাদেশ

পাকা কলা ঘুষ খাওয়ায় জেলা পরিষদ কর্মকর্তাকে বদলি

By নিজস্ব প্রতিবেদক
October 27, 2025 2 Min Read
0

কাজ করে দিতে পাকা কলার উৎকোচ নেওয়ায় যশোর জেলা পরিষদের এক কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) যশোরে গণশুনানি চলাকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এই আদেশ দেন।

বদলি হওয়া ওই কর্মকর্তার নাম আলমগীর হোসেন। তিনি যশোর জেলা পরিষদে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগকারী নাম রুস্তম আলী। তার দাবি, আলমগীর পাকা কলা ছাড়াও ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। এরপর আরও ছয় লাখ টাকা দাবি করেছিলেন। যা না দেওয়ায় তার নামের জমির ডিসিআর অন্যকে দিয়ে দেন।

শুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, আমরা দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবে এটা প্রত্যাশিত না। তবে কমানো যাবে। আমরা শুনানির মাধ্যমে জনগণকে কর্মকর্তাদের মুখোমুখি করে দিচ্ছি না। আমি দুই পক্ষের মধ্যে সম্পৃক্ততা তৈরি করছি। এতে দুর্নীতি কমানো সম্ভব হবে।

জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুদক যশোরের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বিশেষ অতিথি ছিলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। শুনানি মডারেটর করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

শুনানিতে জেলার সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৩৭টি দপ্তরের ৭৫টি অভিযোগের ওপর শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে কিছু বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ ও কিছু বিষয়ে তদন্তের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান।

কলার উপকারিতা

কলা একটি অত্যন্ত পুষ্টিকর ফল, যা পটাশিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ। এটি নিয়মিত খেলে শরীরের বিভিন্ন ক্ষেত্রে উপকার হয়। বিশেষজ্ঞদের মত অনুসারে নিচের কলার প্রধান উপকারিতাগুলো তুলে ধরা হলো:

হার্টের স্বাস্থ্য উন্নয়ন: কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমায়।
হজমশক্তি বাড়ানো: ফাইবারের কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া মসৃণ করে।
রক্তশর্করা নিয়ন্ত্রণ: কার্বোহাইড্রেট এবং ফাইবারের সমন্বয়ে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে।
ওজন নিয়ন্ত্রণ: কম ক্যালরি এবং ফাইবারযুক্ত হওয়ায় ক্ষুধা কমায় এবং ওজন কমানোর সাহায্য করে।
শক্তি বৃদ্ধি এবং ক্লান্তি দূর: ভিটামিন বি৬ এবং অন্যান্য পুষ্টি উপাদান শক্তি প্রদান করে, বিশেষ করে ব্যায়ামের পর পুনরুদ্ধারে সাহায্য করে।
ইমিউনিটি বাড়ানো: ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
মানসিক স্বাস্থ্য উন্নয়ন: ভিটামিন বি৬ মুড ভালো করে এবং ঘুমের মান উন্নত করে।
ত্বকের স্বাস্থ্য: ম্যাঙ্গানিজ ত্বককে সুস্থ রাখে এবং বার্ধক্যের লক্ষণ কমায়।
বিশেষজ্ঞরা বলছেন, দৈনিক ১-২টি কলা খাওয়া সাধারণত নিরাপদ। তবে কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে নেওয়া উচিত চিকিৎসকের পরামর্শও।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

স্বর্ণের দাম আবারও কমলো

Next

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme