Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

রাজনীতি

মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান

By নিজস্ব প্রতিবেদক
October 27, 2025 3 Min Read
0

সন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫টি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় হয়।

এ সময় তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, ‘আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে। যারা আসল বিএনপি কর্মী তারা কখনো বিএনপিকে ভাঙবেন না।’

এ সময় মনোনয়নপ্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সংশ্লিষ্টরা জানান।

জানা যায়, রোববার বিকালে ৪টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক এবং সহ-সাংগঠনিকরা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র জানায়, মতবিনিময়ের শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। এ সময় তারা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদিও এটি দলের জন্য সঠিক সিদ্ধান্ত নয়। তবে আপনারা দলের সিদ্ধান্ত মেনে চলবেন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী রফী উদ্দিন ফয়সাল বলেন, এই আসন থেকে ৭ জনকে গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দল থেকে যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তাঁর পক্ষে কাজ করব। আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে থাকব।

চট্টগ্রাম-১২ আসনের মনোনয়নপ্রত্যাশী সৈয়দ সাদাত আহমেদ বলেন, পটিয়ার এই আসন থেকে আমরা চারজন গুলশান কার্যালয়ে বৈঠকে অংশ নিয়েছি। দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যের গুরুত্বের কথা বলা হয়েছে। রাজনীতি করার কারণে আমাকে গুম করা হয়েছে। নানাভাবে দমন-পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছি। এরপরও দলীয় সিদ্ধান্তে আমি অটল।

আজ ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন তারেক রহমান। তবে এ বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের কেউ যেন তাদের সমর্থকদের গুলশান কার্যালয় কিংবা আশপাশের এলাকায় না নিয়ে আসে সে বিষয়ে গতকালই নির্দেশনা দেওয়া হয়।

সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, কেউ দলীয় মনোনয়নবঞ্চিত হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ থাকব।

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, এই আসনে মনোনয়ন পেলে ধানের শীষের বিজয় উপহার দিতে পারব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক মনোনয়নপ্রত্যাশী জানান, সবার শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে বলেছেন, আসন্ন নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য নানা দিক বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাই করতে হচ্ছে। এবারের নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে।

তারা আরও জানান, তারেক রহমান আরও বলেছেন- যাকে মনোনয়ন দেওয়া হবে তার প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের ডেকে নিয়ে পরামর্শ করে কাজ করা। বিশেষ করে আগামী নির্বাচনে স্থানীয় সহকর্মীদের সাহায্য ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে যাবে। সেজন্য সবাইকে ডেকে নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে হবে।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, আঘাত হানবে কোথায়

Next

নির্বাচন ভণ্ডুল / কার লাভ, কার ক্ষতি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme