Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

রাজনীতি

ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা

By নিজস্ব প্রতিবেদক
October 25, 2025 1 Min Read
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে বাকের ফেসবুক পোস্টে এ অভিযোগ জানান। তবে এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায় না।

আবু বাকের মজুমদার তার ফেসবুক পোস্টে বলেন, ‘কিছুক্ষণ আগে, ৮টা ২৩/২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি, দোয়া করবেন।’

গত বৃহস্পতিবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) বিলুপ্ত করে জাতীয় ছাত্রশক্তি নাম রাখা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়করা ছাত্র সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ রাখেন। গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার সময় থেকেই আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আবু বাকের মজুমদার।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

ট্রেনের কামরায় দুই নারীর চুলোচুলি

Next

গুলশানে ডাক পেলেন ৬০ মনোনয়নপ্রত্যাশী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme