Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

রাজনীতি

অভ্যুত্থানের আগে আ. লীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে নয়: সারজিস

By নিজস্ব প্রতিবেদক
October 24, 2025 1 Min Read
0

২৪’র গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল এমন কেউ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারবে না বলে জানিয়েছেন দলটির উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, অন্যদলের যে কোনো ভাল মানুষদের জন্য এনসিপির দরজা খোলা।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, কেউ যদি মনে করে এনসিপিতে এসে ব্যক্তিগত উদ্দেশ্য পূরণ করবেন, তাহলে এই দল তাদের জন্য না। আগের জায়গায় ফিরে যেতে হবে। দলটি তার আর্দশ অনুযায়ীই চলবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, কেউ যেনো নিজে এগিয়ে যাওয়ার জন্য অন্য কাউকে টেনে না ধরি। এনসিপির ভেতর লক্ষ্য করা যায়— কাউকে টেনে ধরতে কারও বিরুদ্ধে অভিযোগ দিতে। এসব বিষয় থেকে বের হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় দলটির ভবিষ্যৎ নিয়ে সারজিস বলেন, এনসিপি যদি জুলাইয়ে আকাঙ্খাকে ধারণ করে এগিয়ে যেতে পারে, তাহলে আজ থেকে দুই বছর পর বাংলাদেশ সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হবে।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

জনগণের প্রত্যাশিত সন্দ্বীপ গড়বো: রফী উদ্দিন ফয়সাল

Next

ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme