Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

রাজনীতি

ইমরানের মুখে পরীমনির প্রশংসা

By নিজস্ব প্রতিবেদক
October 22, 2025 1 Min Read
0

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আলোচিত অভিনেত্রী পরীমনিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিগুলো ‘বিশ্বসুন্দরী’ সিনেমার সেই জনপ্রিয় গানের শুটিংয়ের সময়ের। যে গানে পরীমনিকে অপূর্ব সুন্দর লেগেছিল বলে জানিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

সামাজিক মাধ্যম ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুই কি আমার হবি রে’— এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের একটি গান। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল। তার দেওয়া পোস্টটি সেই জনপ্রিয়তাকে আবারও উসকে দিল। গানটির ভিউ ১২৬ মিলিয়নের বেশি বলে জানান এ সংগীতশিল্পী।

‘বিশ্বসুন্দরী’ সিনেমায় ব্যবহৃত হওয়া ‘তুই কি আমার হবি রে’ গানটির কথা বলতে গিয়েই স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ সংগীতশিল্পী। সেই গানটি যৌথভাবে গেয়েছেন ইমরান ও কনা। গানটির ভিডিওতে পরীমনির সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা সিয়াম আহমেদ।

গানের কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমনি ও সিয়ামের রসায়ন দারুণভাবে পছন্দ করেছিলেন সিনেমাপ্রেমী দর্শকরা। বিশেষ করে গানটিতে পরীমনির সাজ ও লুক ছিল নজরকাড়া।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

এনসিপিকে ১০টি আসন ছাড়বে বিএনপি

Next

সেনা কর্মকর্তাদের আনা হচ্ছে ট্রাইব্যুনালে, বাড়তি নিরাপত্তা জোরদার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme