Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

রাজনীতি

জামায়াতে ইসলাম মানেই ‘ইসলাম ধর্ম’ নয়: আলাল

By নিজস্ব প্রতিবেদক
October 20, 2025 1 Min Read
0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জামায়াতে ইসলাম মানেই ইসলাম ধর্ম নয়। তিনি বলেন, জামায়াতে ইসলাম মানে পূজার সময়, পূজামণ্ডপে গিয়ে গিতা পাঠ করা। জামায়াতে ইসলাম হিন্দুদের নিয়ে একটা শাখা গঠন করেছিল। পরে আবার সেটা বাতিল করেছে। এখন আবার এনসিপির সঙ্গে তাদের লেগেছে। সেটা নিয়ে আরেক নোংরামি শুরু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী চালকদলের একাংশ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশের মানুষ লড়াই-যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এসে হাজির হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের যুদ্ধ শেষ হচ্ছে না। ১৯৭১ সালে রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, কিন্তু এখনো দেশে মুক্তিযুদ্ধ চলমান। কারণ এখনো ভাত-ভোটের অধিকারের জন্য, বিপথগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য দেশের মানুষ সংগ্রাম অব্যাহত রেখেছে।

বিএনপির এই নেতা বলেন, আপনারা দেখতে পাচ্ছেন মুখে এক এবং মনে আরেক কথা বলছে একটি রাজনৈতিক দল এবং কাজ করছে আরেক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। তিনি বলেন, আজ আবার তরুণদের যে দল এনসিপি, তারা আবার বলেছে জামায়াতে ইসলাম নাকি প্রতারক। আবার জামায়াত ইসলামী বলেছে নাহিদ ইসলামের বক্তব্য কাঙ্ক্ষিত নয়।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা মনে করি বাংলাদেশের মানুষ শুধু ভোটের অধিকারের জন্য লড়াই করেনি; শুধু খেয়েপরে বেঁচে থাকবে, ভোটের প্রয়োজন নেই; এজন্যও লড়াই করেনি। লড়াইটা ছিল বিভিন্ন প্রত্যাশার সংমিলন। দুই রকম চাওয়া আর প্রাপ্তি যেটা, সেটার একটা সমীকরণ। এ লড়াইতে যারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকে আমাদের জাতীয় জীবনে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

মানববন্ধনে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

যেভাবে আন্তর্জাতিক পর্ন তারকা হয়ে উঠলেন বাংলাদেশি যুগল

Next

গণসংযোগের সময় হার্টঅ্যাটাকে মারা গেলেন বিএনপি নেতা মোহন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme