Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

বিনোদন

‘পার্থ তুই কনে? প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস’

By নিজস্ব প্রতিবেদক
October 18, 2025 2 Min Read
0

সংলাপেই স্পষ্ট, গল্পটা ৫ আগস্টের! প্রকাশ্যে এলো ওটিটিতে জনপ্রিয় সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের সিনেমা ‘দেলুপি’র টিজার। শুক্রবার বিকেলে টিজারটি মুক্তি দেয়া হয়।

দেখা যায়, গ্রামের রাস্তা। দুই ধারে সারি সারি গাছ। সেই পথ ধরে দৌড়াচ্ছেন এক তরুণ। এই দৌড়ানোর সময় তার কাছে একটি ফোনকল আসে। কথোপকথনের ধরন এমন-

পুত্র: হ্যালো বাবা।
পিতা: পার্থ তুই কনে?
পুত্র: আমি তো একটু বাইরে আছি।
পিতা: প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস?
পুত্র: কি? প্রধানমন্ত্রী পলাইছে মানে?

মুক্তি পাওয়া ‘দেলুপি’র ২৭ সেকেন্ডের টিজারের গল্পটা ঠিক এমনই। পার্থ নামের এই তরুণ যে কি না তার বাবার ফোনকলে জানতে পারে দেশের এমন জরুরি সংবাদ। খবরটি পেয়েই দেখা যাচ্ছে দেয়াল থেকে কিছু ছবি নামিয়ে মাটিচাপা দিতে ব্যস্ত পার্থ। আপাতত ‘দেলুপি’ সিনেমার গল্পের এতটুকুই জানা গেল।

গত সপ্তাহে নাম ঘোষণা দেয়া হয় সিনেমাটির। সেই ধারাবাহিকতায় মুক্তি দেয়া হলো ‘দেলুপি’র টিজার। ‘দেলুপি’ দিয়েই বড় পর্দায় ফিরলেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘শাটিকাপ’ রাজশাহী শহরকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে। এবার তার নতুন যাত্রা বড় পর্দায় ‘দেলুপি’ নিয়ে।

নির্মাতা তাওকীর জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুপি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে ‘দেলুপি’র গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়, বরং একইসঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে।

সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী—সবই স্থানীয়। গল্পেই লুকিয়ে আছে সিনেমার শক্তি। তাওকীর বলেন, “আমি সবসময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। ‘দেলুপি’ মূলত সেই চেষ্টারই আরেক ধাপ। এই সিনেমার প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম আসলে মানুষ ও তাদের জীবনের অংশ। আমার কাছে সবসময় বেশি গুরুত্বপূর্ণ ছিল সত্যিকার অনুভূতি তুলে ধরা।”

সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

মেধা দিয়ে বেশি কিছু হয় না: জয়া আহসান

Next

জুলাই সনদে এনসিপি’র সই না করার বিষয়ে যা জানালেন আখতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme