Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

জাতীয়

মেট্রোরেলে রোববার থেকে সময় বাড়ছে

By নিজস্ব প্রতিবেদক
October 15, 2025 2 Min Read
0

আগামী রোববার থেকে মেট্রোরেলে সময়সূচিতে পরিবর্তন আসছে। নতুন সূচিতে এক ঘন্টা বেশী চলবে মেট্রোরেল। দিনের শুরুতে আধ-ঘন্টা আগে ও বন্ধ হওয়ার সময়ও আধ-ঘন্টা পিছিয়ে নেয়া হচ্ছে। তাছাড়া শুক্রবার দুপুরে মেট্রোরেল চলার শুরু হবে আধ ঘন্টা আগে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান- ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড(ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে সেবা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছি।

মেট্রোরেলের ১৩টি ট্রেনে বর্তমানে দৈনিক গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী যাতায়াত করে। শুক্রবার ব্যতীত অন্যদিনগুলোতে উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। রোববার থেকে নতুন সূচি অনুযায়ী চলাচল শুরু হলে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে। আবার উত্তরা থেকে এখন রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে ৯টায়।সময় বাড়লে উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সকালে প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় ছাড়ে। সময় বাড়ালে মতিঝিল থেকে ট্রেন ছাড়ার সময়ও বাড়বে। তখন সকাল ৭টায় ছাড়বে ট্রেন। আবার মতিঝিল থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে ৯টা ৪০ মিনিটে। যা বর্ধিত সময়ে ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। মতিঝিল থেকে ছেড়ে যাওয়া সর্বশেষ ট্রেন বর্তমানে উত্তরা উত্তর স্টেশনে রাত ১০টার পর পৌঁছায়, অক্টোবরে সময় বাড়লে শেষ যাত্রীরা পৌনে ১১টার দিকে উত্তরায় সর্বশেষ স্টেশনে পৌঁছাবে। একইভাবে শুক্রবারেও বাড়বে সময়। নিয়মানুযায়ী শুক্রবার বেলা ৩টা থেকে মেট্রোরেল চলে, পরে যা বেলা আড়াইটায় শুরু হবে। একইভাবে রাতেও আধা ঘণ্টা চলাচলের সময় বাড়বে।

মেট্রোরেলের বহরে থাকা কিছু ট্রেন কাজে লাগাবে ডিএমটিসিএল। মেট্রোরেলের লাইন ৬-এর আওতায় নিয়মিত উত্তরা থেকে মতিঝিল রুটে ট্রেন চলছে। এই রুটের জন্য নির্ধারিত ২৪ সেট ট্রেন রয়েছে। ২৪ সেটের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ ট্রেন নিয়মিত যাত্রী বহন করছে। নিয়মিত ওই রুটে ১৩ সেট ট্রেন চলাচল করছে এখন। এর বাইরে তিন সেট ট্রেন রাখা হয়েছে বিশেষ প্রয়োজনে। নির্বিঘ্নে যাত্রী পরিবহনের সুবিধার্থে, যাত্রী লাইন ও সংকেত ব্যবস্থা যাচাই করার জন্য একটি ট্রেন রয়েছে, যা সকালে চলে। অন্যদিকে, ২৪টি ট্রেনের মধ্যে অবশিষ্ট ৭ সেট ট্রেন ব্যবহার হচ্ছে না। মেট্রোরেলের নতুন করে সময় বাড়িয়ে ২০ সেট ট্রেন কাজে লাগাতে চায় ডিএমটিসিএল।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

Next

হঠাৎ রাকিবকে নিয়ে মাহিয়া মাহির পোস্ট, কী ইঙ্গিত দিলেন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme