Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

বিনোদন

‘ইত্যাদি’ সেজেছে এবার ভাওয়াইয়া সুরে

By নিজস্ব প্রতিবেদক
October 15, 2025 3 Min Read
0

‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত পলি গঠিত, ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে খ্যাত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে। মঞ্চ নির্মাণ করা হয়েছিল প্রায় দেড় শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী ‘উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ’ প্রাঙ্গণে।

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীত ভাওয়াইয়া কুড়িগ্রাম অঞ্চলের মানুষের প্রাণের গান। তাই ভাওয়াইয়া লোকসংগীত সমৃদ্ধ কুড়িগ্রামে ধারণকৃত ‘ইত্যাদি’র এই পর্বে বারে বারে উঠে এসেছে জীবনঘনিষ্ঠ এই গানের সাথে কুড়িগ্রামের সম্পৃক্ততা, এই গানের ঐতিহ্য, শিল্পী ও ইতিহাসের কথা। সেটা কখনও নাটিকায়, প্রতিবেদনে, গানে এবং ইত্যাদির নিয়মিত পরিবেশনায়।

এমনটাই জানান অনুষ্ঠানটির প্রাণপুরুষ হানিফ সংকেত।

এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুটি। অনুষ্ঠানের শুরুতেই কুড়িগ্রামের কৃষ্টিকথা ও ইতিহাসগাঁথা নিয়ে রয়েছে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় অর্ধ শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছে এস কে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী। চিলমারী বন্দরকে নিয়ে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের গাওয়া বিখ্যাত গান ‘ও কি গাড়িয়াল ভাই’ নতুন করে গেয়েছেন সালমা আক্তার ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া শিল্পী পূর্ণচন্দ্র রায়।

দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান কুড়িগ্রামকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে নির্বাচিত দর্শকদের দিয়ে সুরের শহর কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানকে নিয়ে একটি পর্ব করা হয়।

শিকড় সন্ধানী ‘ইত্যাদি’ সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিবেদিত মানুষদের তুলে ধরার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। আর সেই ধারাবাহিকতায় এবারের পর্বেও রয়েছে কয়েকটি অনবদ্য প্রতিবেদন। রয়েছে কুড়িগ্রাম জেলার ইতিহাস-ঐতিহ্যসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা, মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি, বীর প্রতীক তারামন বিবি, মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম, চিলমারী নদী বন্দরসহ বিভিন্ন বিষয়ের ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। ভাওয়াইয়া চর্চা, প্রচার-প্রসার এবং নতুন প্রজন্মকে ভাওয়াইয়া সংগীতের তালিম দেয়ার লক্ষ্যে প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা প্রতিষ্ঠিত বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি ও ভাওয়াইয়া গান সম্পর্কে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন।

উল্লেখ্য, ভাওয়াইয়া গানকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য যাদের অবদান রয়েছে তাদেরই একজন ভূপতি ভূষণ বর্মা। এই পর্বে শিল্পী বর্মা ও তার শিক্ষার্থীরা একটি ভাওয়াইয়া গানও পরিবেশন করেন। ২০১১ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদিতে কুড়িগ্রামের একজন কর্মউদ্যোগী যুবক আব্দুল কাদেরের ওপর একটি প্রতিবেদন প্রচার করা হয়েছিল। এবারের ইত্যাদিতে তার ওপর রয়েছে একটি ফলোআপ প্রতিবেদন। নদ-নদীবেষ্টিত জেলা কুড়িগ্রামে প্রায় চার শতাধিক চর রয়েছে। এই চর ও চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও সম্ভাবনা নিয়ে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কুড়িগ্রামের চিলমারীতে রিকতা আখতার বানু নির্মিত ‘রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়’-এর ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন।

এবারে বিদেশি প্রতিবেদনে দেখানো হবে আধুনিক স্থাপত্যশৈলী আর অপরূপ সৌন্দর্যে ভরপুর সিঙ্গাপুরের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ-সেন্ট জনস আইল্যান্ড ও রহস্যময় কুসু দ্বীপ।

থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির মজার আলাপন, যা দর্শককে যেমন হাসাবে, তেমনি ভাবনাতেও ফেলবে। এছাড়াও ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে বেশ কিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীর্যক নাট্যাংশ।

এবারের পর্বের উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- সোলায়মান খোকা, আব্দুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, শাহেদ আলী, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, নিপু, আবু হেনা রনি, শাওন মজুমদার, সাবরিনা নিসা, জামিল হোসেন, রিমু রোজা খন্দকার, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, হানিফ পালোয়ান, নজরুল ইসলাম, সূচনা শিকদার, রাজীব সালেহীন, বেলাল আহমেদ মুরাদসহ অনেকে।

বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পর্বটি আগামী ৩১ অক্টোবর, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

পাকিস্তান-আফগান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ

Next

জুলাই সনদ সই করতে বিএনপি প্রস্তুত: সালাহউদ্দিন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme