Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

বিনোদন

ইলিয়াস কাঞ্চন অসুস্থ, মন খারাপ শাবনূরের

By নিজস্ব প্রতিবেদক
October 15, 2025 1 Min Read
0

গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র অঙ্গনসহ দেশজুড়ে নেমে এসেছে উদ্বেগ ও বিষাদের ছায়া। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

এক পোস্টে বর্ষীয়ান এই অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে নিজের গভীর কষ্টের কথা প্রকাশ করেন শাবনূর। তিনি লেখেন, ‘বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।’

চলচ্চিত্রের বাইরে ইলিয়াস কাঞ্চনের জনকল্যাণমূলক কাজের কথাও তুলে ধরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। শাবনূর আরও লেখেন, ‘তিনি চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে দীর্ঘদিন থেকে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।’

অসুস্থ অভিনেতার প্রতি শুভ কামনা জানিয়ে শাবনূর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ ফিরে আসবেন।’

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের এই নায়ক। গত কয়েক মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর পক্ষ থেকে তার অসুস্থতার খবর নিশ্চিত করা হয়। বর্তমানে তার অস্ত্রোপচার পরবর্তী থেরাপি চলছে। সহকর্মী ও ভক্তরা সবাই কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করছেন।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

জাতীয় নির্বাচনের ওপর দেশের রাজনীতি ও অর্থনীতি নির্ভর করছে: মির্জা ফখরুল

Next

হংকংয়ের সঙ্গে ড্র করে যা বললেন হামজা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme