Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

বিনোদন

রহস্যের জট খুলতে আসছে গিরগিটি!

By নিজস্ব প্রতিবেদক
October 15, 2025 1 Min Read
0

মানুষ যখন গিরগিটির মতো রঙ বদলায়, তখন সত্য আর মিথ্যার ফারাক করা কঠিন হয়ে পড়ে। অপরাধ, দুর্নীতি এবং বিশ্বাসঘাতকতার এমনই এক অন্ধকার জগৎ নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ওয়েব সিরিজ ‘গিরগিটি’। লস্কর নিয়াজ পরিচালিত এই সিরিজটি আগামী ১৬ অক্টোবর, বঙ্গ-তে স্ট্রিমিং হবে।

থ্রিলারটির গল্প শুরু হয় এক নির্জন মহাসড়কে একটি নৃশংস হত্যাকাণ্ড দিয়ে, যা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়।এই হত্যাকাণ্ডের তদন্তে নামেন ডিটেকটিভ মারুফ চৌধুরী (ইরফান সাজ্জাদ)। তদন্তে তিনি এক ভয়ংকর কর্পোরেট মাদক চক্রের সন্ধান পেলেও, ভেতরের বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার খেলায় একসময় নিজেই জড়িয়ে পড়েন এক বিপজ্জনক জালে। কে শিকার আর কে শিকারি—সেই রহস্যের জট খুলতেই এগোবে এই থ্রিলারের গল্প।

পরিচালক লস্কর নিয়াজ বলেন, ‘আমরা কোনো অতিমানবীয় গোয়েন্দা নয় বরং আমাদের আশেপাশের চরিত্রদের নিয়ে একটি মানবিক গল্প বলতে চেয়েছি। আশা করি, দর্শকরা আমাদের সততা ও যত্নের এই চেষ্টাটুকু উপভোগ করবেন।’

সিরিজটিতে ইরফান সাজ্জাদ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে।

বঙ্গ’র পক্ষ থেকে বলা হয়, “আমরা সবসময় দর্শকদের জন্য নতুন ও মানসম্মত কনটেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘গিরগিটি’ সেই প্রচেষ্টারই একটি অংশ। এর শক্তিশালী গল্প, অসাধারণ নির্মাণশৈলী এবং তারকা শিল্পীদের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী।”

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

জুলাই সনদ চূড়ান্ত, যেসব বিষয়ে একমত বা ভিন্নমত রাজনৈতিক দলগুলোর

Next

প্রিয়াংকার সঙ্গে চুম্বনকাণ্ড নিয়ে বিতর্ক, ১৫ বছর পর মুখ খুললেন আন্নু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme