Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

জাতীয়

মিরপুরে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬

By নিজস্ব প্রতিবেদক
October 14, 2025 1 Min Read
0

রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলা পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। সাথে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আগুন লাগে কারখানার নিচতলায় ‘ওয়াশ সেকশনে’। পরে সেখান থেকে পাশের টিনের ছাউনির রাসায়ানিক গুদামে আগুন ছড়িয়ে পড়ে। তখন গুদামে একটি বিস্ফোরণ হয়। এতে গুদামের রাসায়নিকের ড্রামগুলো ছিটকে পড়ে। তখনই আগুন আরও বেড়ে যায় এবং পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। কারখানার কিছু কর্মী বের হতে পারলেও বেশির ভাগই ভেতরে আটকা পড়েন।

ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি ৭তলাবিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার–অক্সাইড ছিল। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানিয়েছেন, শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে দুইজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। তারা হলেন-মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সুরুজের ২ শতাংশ দগ্ধ হয়েছে। আর মামুনের ইনহালেশন ইনজুরি রয়েছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।

Tags:

মিরপুরে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬
Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

লিটারে ৬ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

Next

উপদেষ্টাদের কারা ষড়যন্ত্রে লিপ্ত?

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme