Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

খেলা

এশিয়ায় প্রথম নজির গড়লেন বাবর

By নিজস্ব প্রতিবেদক
October 12, 2025 1 Min Read
0

এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য নজির গড়লেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০০ রানের কীর্তি গড়েছেন তিনি। রোহিত শর্মা-বিরাট কোহলির নামের পাশে এমন মাইলফলক নেই।

মাইলফলকটা যে গড়বেন বাবর তা নিশ্চিতই ছিল। শুধু সময়ের অপেক্ষা ছিল। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০০ রান স্পর্শ করার জন্য পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যানের মাত্র ২ রান প্রয়োজন ছিল।

রোববার লাহোর টেস্টের নিজের মুখোমুখি প্রথম ৬ বলে ১ রান নেওয়ার পর সপ্তম বলে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামিকে বাউন্ডারি মেরে মাইলফলকে পৌঁছান। লাহোর টেস্টে ৪৮ বলে চার বাউন্ডারিতে ২৩ রান করে ফেরেন বাবর। এতে তার মোট রান দাঁড়িয়েছে ৩০২২। ম্যাচ খেলেছেন ৩৭টি।

টেস্ট থেকে অবসর নেওয়ায় এই মাইলফলক স্পর্শ করার সুযোগ নেই রোহিত শর্মা (২৭১৬) ও বিরাট কোহলির (২৬১৭)। এখনো খেলছেন এমন এশিয়ান ব্যাটারদের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাবরের পরে আছেন শুবমান গিল (২৮২৬) ও ঋষভ পন্ত (২৭৩১)।

এশিয়ার প্রথম হলেও বাবরের আগে এই মাইলফলক স্পর্শ করেছেন ৭ জন। তার মধ্যে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান করেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ইতোমধ্যে সংগ্রহ করেছেন ৬০৮০।

তার পরে থাকা ৪ হাজার রান করা দুই অস্টেলিয়ান ব্যাটসম্যান হলেন স্টিভেন স্মিথ (৪২৭৮) ও মারনাস লাবুশেন (৪২২৫)। এরপরে যথাক্রমে আছেন বেন স্টোকস (৩৬১৬), ট্রাভিস হেড (৩৩০০), উসমান খাজা (৩২৮৮) ও জ্যাক ক্রলি (৩০৪১)।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

নাসিরের দুর্দান্ত পারফরম্যান্সে রংপুর চ্যাম্পিয়ন

Next

২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে যা করতে হবে বাংলাদেশকে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme