Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

খেলা

পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল!

By নিজস্ব প্রতিবেদক
October 11, 2025 1 Min Read
0

আগামী আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা হবে ৫ দল নিয়ে। তাও আবার সেটা হবে সংক্ষিপ্ত উইন্ডোতে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইফতেখার রহমান মিঠু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অনুষ্ঠিত হবে আসন্ন আসর।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মিঠু বলেন, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময়ের সংকট থাকায় এবারের আসর ছোট পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বিপিএল আয়োজন করা হবে।’

সংক্ষিপ্ত সময়ে দলের সংখ্যাও বেশি হচ্ছে না। তার ভাষায়,‘সময় খুব কম, তাই আমরা পাঁচ দলের বিপিএল নিয়েই স্বাচ্ছন্দ্যবোধ করছি। ভবিষ্যতে সেটা ছয় বা সাত দলও হতে পারে। তবে এবার অগ্রাধিকার পাঁচ দল নিয়েই একমাসের টুর্নামেন্ট শেষ করা।’

তিনি আরও জানান, ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিপিএল শেষ করতে হচ্ছে, ‘জানুয়ারির মধ্যেই সব শেষ করতে হবে। আমরা নতুনভাবে শুরু করছি, আগামীকালই ইওআই তথা ইক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহ্বান করা হবে।’

এবারের আসরে ফরচুন বরিশালের অংশগ্রহণ অনিশ্চিত। বর্তমান চ্যাম্পিয়নরা আগামী বিপিএলে অংশ নাও নিতে পারে। দলটির অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি জানিয়েছেন, তারা আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত সব ধরনের ক্রিকেট বর্জন করছেন। তবে ইফতেখার রহমান আশাবাদী, বরিশাল শেষ পর্যন্ত অংশ নেবে, ‘আমার অনুরোধ, তারা যেন আসে। আমরা কাউকে জোর করতে পারি না। তারা খুব ভালোভাবে দল চালিয়েছে, কোনও অভিযোগ ছিল না। এমন ভালোভাবে পরিচালিত দল আমরা সবসময়ই চাই। তারা আসলে ভালো হবে।’

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা কর্তৃপক্ষ

Next

গুলশান থানা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কর্মী সম্মেলন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme