Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BNF24

Update News Portal In Bangladesh

BNF24

Update News Portal In Bangladesh

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তজার্তিক
  • অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • সারাদেশ
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • ভ্রমন
  • লাইফস্টাইল
Subscribe
Close

Search

বিনোদন

নেটফ্লিক্স থেকে কোরিয়ান সিরিজ সরানোর দাবি

By নিজস্ব প্রতিবেদক
October 10, 2025 1 Min Read
0

জেনি, মেইক অ্যা উইশ সিরিজ নিয়ে কঠিন চাপে পড়েছে নেটফ্লিক্স। ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতা উপেক্ষার অভিযোগ উঠেছে সিরিজটি ঘিরে। আন্তর্জাতিক সমালোচনার মুখে এখনো সিরিজটি সরায়নি প্রতিষ্ঠানটি। তবে বিতর্ক ঘিরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সিরিজটির নির্মাতারা।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কোরিয়ান সিরিজ ‘Genie, Make a Wish’। মুক্তির পরপরই মুসলিমবিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছে সিরিজটি। অনেক মুসলিমপ্রধান দেশের দর্শক নেটফ্লিক্স থেকে সিরিজটি সরানোর দাবি তুলেছেন।

তাদের অভিযোগ— ‘Iblis’ নামটি রোমান্টিক বা নায়কোচিত চরিত্রে ব্যবহার করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। সিরিজটির নায়কের কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে ‘Iblis’, যা ইসলামধর্মে শয়তানের প্রতীক হিসেবে পরিচিত।

মুসলিম দর্শকরা অভিযোগ করেছেন, ধর্মীয় বিশ্বাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ বিতর্ক ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে #CancelGenie এবং #BoycottNetflix হ্যাশট্যাগে বয়কট আন্দোলন।

এদিকে সিরিজটির নির্মাতারা বলেছেন, পুরো গল্পটি দেখলে ভুল ধারণা কেটে যাবে। তাদের দাবি, চরিত্রটির নাম ব্যবহার করা হয়েছে প্রতীকী অর্থে। ধর্মকে কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করার জন্য নয়।

অন্যদিকে বিতর্কে নতুনমাত্রা যোগ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ধনেকুবের ইলন মাস্ক। নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘Cancel Netflix’। তার অভিযোগ, নেটফ্লিক্সে প্রকাশিত অনেক কনটেন্টে ‘ওয়োক’ বা নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে।

মাস্কের এ মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং এক সপ্তাহের মধ্যে নেটফ্লিক্সের শেয়ারমূল্য প্রায় ৫ শতাংশ কমে গেছে।

Author

নিজস্ব প্রতিবেদক

Follow Me
Other Articles
Previous

দিল্লিতে হাসিনার জনসম্মুখে আসার বিষয়ে যা জানা গেল

Next

দেশপ্রেমের গল্পে শাকিবের সঙ্গী তানজিন তিশা ও ঐশী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — BNF24. All rights reserved. Blogsy WordPress Theme