তুরস্কে পৌঁছালেন শহিদুল আলম
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম তুরস্কে পৌঁছেছেন। শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ওই পোস্টে কিছু ছবি প্রকাশ করে লেখা হয়, শুক্রবার টার্কিশ…
বিধ্বস্ত গাজা থেকে অবশেষে সরতে শুরু করল ইসরাইল বাহিনী
শুক্রবার ভোরে ইসরাইল সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘর্ষবিরতি অনুমোদন করেছে। বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ স্থগিত হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়া হবে। এর পরেই যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে সেনা…
বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন ফখরুলের
বিএনপির নির্বাচনের প্রতীক ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি হচ্ছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ জেহাদ স্মৃতি সংসদের উদ্যোগে ‘১৯৯০-এর স্বৈরাচারবিরোধী…
২১ দিনে ৭ কেজি ওজন কমানো কি সম্ভব?
সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মধ্যেই নানা ধরনের ডায়েট পরিকল্পনা চর্চায় চলে আসে। সম্প্রতি ‘১৮-১০-০-৪-১’ শীর্ষক একটি ডায়েট ভাইরাল হয়েছে। নেপথ্যে রয়েছেন তারকা পুষ্টিবিদ রিচা গঙ্গানি। কারণ তার এই ডায়েট পরিকল্পনা অনুসরণ করেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। রিচা…
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, আরও যেসব উপকার করে লাউ
ত্বক নিয়ে সারাক্ষণই আপনার দুশ্চিন্তা। আপনি জানেন কি, এমন অনেক ফল ও সবজি আছে, যেসব নিয়মিত খেলে আপনার ত্বক স্বাভাবিক থাকবে এবং জেল্লা ফিরে পাবে? আপনি হয়তো এতদিনে জেনে গেছেন যে, বাইরে থেকে যতই যত্ন করা হোক না কেন, সঠিক খাবার না খেলে তা ত্বকের জন্য কার্যকরী…
দেশপ্রেমের গল্পে শাকিবের সঙ্গী তানজিন তিশা ও ঐশী
নির্মাতা সাকিব ফাহাদ ‘সোলজার’ নামে একটি সিনেমা তৈরি করছেন। সেই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢালিউড কিং শাকিব খান। আর এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। সেই সঙ্গে থাকছেন আরেক…
নেটফ্লিক্স থেকে কোরিয়ান সিরিজ সরানোর দাবি
জেনি, মেইক অ্যা উইশ সিরিজ নিয়ে কঠিন চাপে পড়েছে নেটফ্লিক্স। ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতা উপেক্ষার অভিযোগ উঠেছে সিরিজটি ঘিরে। আন্তর্জাতিক সমালোচনার মুখে এখনো সিরিজটি সরায়নি প্রতিষ্ঠানটি। তবে বিতর্ক ঘিরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সিরিজটির…
দিল্লিতে হাসিনার জনসম্মুখে আসার বিষয়ে যা জানা গেল
২০২৪ সালের ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক স্বৈরশাসক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এখন তিনি সেখানেই অবস্থান করছেন। এই প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, এটি দিল্লিতে শেখ…
হংকংয়ের কাছে হারের পর কাবরেরাকে নিয়ে যা বললেন বাফুফে সভাপতি
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের কাছে ঘরের মাঠে হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে ৩-৪ ব্যবধানে হেরে যান হামজা-শমিতরা। এই হারের পর ফের সমালোচনা শুরু হয়েছে জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে। তার ম্যাচ…
কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না: ফখরুল
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত…