ফের রেকর্ডের দিনে সোনার দাম বাড়ল ১০৫০ টাকা

ফের রেকর্ডের দিনে সোনার দাম বাড়ল ১০৫০ টাকা

ঢাকা: সোনার বাজারে অস্থিরতা যেন থামছেই না। গত ৬ অক্টোবর সোনার ভরি ইতিহাসে প্রথম দুই লাখ টাকা ছাড়ায়। সেই দর বৃদ্ধির ধারাবাহিকতা এখন অব্যাহত রয়েছে। সর্বশেষ দর সংশোধনে মূল্যবান এই ধাতুটির দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা। ফলে এখন ভালোমানের প্রতিভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। তবে রুপার দাম আজ স্থিতিশীল রয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২০ অক্টোবর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৭৮ হাজার ২৭৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর ঘোষণা দেয়নি বাজুস। ফলে ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৬ হাজার ২০৫ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৮০২ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১৪ অক্টোবর সোনা ও রুপার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। সেইসঙ্গে বাড়ে রুপার দামও।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *