রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: ফখরুল

রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অন্তবর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিলেন সেগুলো প্রায় দীর্ঘ আট মাস পরিশ্রম করে আজকে এই সনদ (জুলাই সনদ) স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। শুক্রবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এসময় জাতীয় ঐকমত্য কমিশন ও সমস্ত রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, সমস্ত রাজনৈতিক দল, সংস্কার কমিশনে যারা কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং সংস্কার কমিশনে যারা দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজ করে আজকে সবার সামনে রেখেছেন, সেজন্য সমস্ত রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সামনে আমাদের অনেক কাজ। কেবল যাত্রা শুরু। সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে, যারা দু-একজন স্বাক্ষর করেন নাই, আশা করি তারাও সামনে স্বাক্ষর করবেন।
তিনি বলেন, আমাদের নতুন যাত্রা শুরু হবে। রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। রাষ্ট্রের কোনো অঙ্গ বা অন্য অঙ্গের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না। সাংবিধানিক সীমারেখার মধ্যে থেকে সাংবিধানিক ভারসাম্য রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে, ইনশাআল্লাহ। সে দিনের আশায় আমরা আছি। আমাদের অনেক কাজ, এগুলো কেবল যাত্রা শুরু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *